ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
দুলাভাইয়ের সঙ্গে ব্যাগ কিনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 March, 2020, 10:48 AM

দুলাভাইয়ের সঙ্গে ব্যাগ কিনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

দুলাভাইয়ের সঙ্গে ব্যাগ কিনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

পঞ্চগড়ে ট্রাকচাপায় ময়ূরী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জগদল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নতুন স্কুলব্যাগ কেনার জন্য দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে মার্কেটে যাচ্ছিল ওই ছাত্রী।

নিহত ময়ূরী তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আনারুল ইসলামের মেয়ে ও দেবনগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাভাই আরিফ হোসেনের (২৫) সঙ্গে নতুন স্কুলব্যাগ কেনার জন্য মোটরসাইকেল করে পঞ্চগড়ে যাচ্ছিল ময়ূরী। পথে জগদল বাজারের গোয়ালঝাড়ে ট্রাকটি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে ময়ূরী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আরিফ হোসেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status