ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
আফগানিস্তানে বন্দুক ও রকেট হামলায় নিহত ২৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:41 PM

আফগানিস্তানে বন্দুক ও রকেট হামলায় নিহত ২৭

আফগানিস্তানে বন্দুক ও রকেট হামলায় নিহত ২৭

আফগানিস্তানে একটি অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক ও রকেট হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৯ জন। তবে এ হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেশটির অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা আবদুল্লাহ আবদুল্লাহ।

শুক্রবার দেশটির রাজধানী কাবুলে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থ রয়টার্স।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার জানান, শুক্রবারের এ হামলার পর এ পর্যন্ত এম্বুলেন্সে করে আনা ২৭ জনের মৃতদেহ এবং আহত ২৯ জনকে পেয়েছেন তারা।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবান জঙ্গিদের মধ্যে কাতারের দোহায় মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হওয়ার পর কাবুলে এটিই প্রথম বড় ধরনের হামলা। তবে এক বিবৃতিতে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status