ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
মানসিক চাপ এড়াতেই মনিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে প : ক্লিনটন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 8:59 PM

মানসিক চাপ এড়াতেই মনিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে প : ক্লিনটন

মানসিক চাপ এড়াতেই মনিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে প : ক্লিনটন

কাজের চাপ, উদ্বেগ কাটাতেই হোয়াইট হাউসের শিক্ষানবিস (ইন্টার্ন) মনিকা লিউনস্কির সঙ্গে বিবাহ-বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কী পরিস্থিতিতে তিনি এই সম্পর্কে জড়িয়ে পড়েন, সেটা না-কি পরে স্ত্রীকে খোলাখুলি জানিয়েছিলেন। এক মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

দু’ দফায় ১৯৯৩ সাল থেকে ২০০১ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট পদে ছিলেন বিল ক্লিন্টন। তিনি ছিলেন ৪২তম মার্কিন প্রেসিডেন্ট। ১৯৯৮ সালে ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন মনিকা লিউনেস্কি। তারপরই ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়। যদিও মার্কিন সিনেট তাকে অভিযোগ থেকে মুক্তি দেয় এবং প্রেসিডেন্টপদেই বহাল থাকেন ক্লিন্টন। কিন্তু লিউনেস্কির সঙ্গে তার সম্পর্কের নিয়ে বিশ্বজুড়েই আলোড়ন তৈরি হয়। কিভাবে সামলেছিলেন নিজের সংসার সে কথাই জানিয়েছেন ক্লিন্টন। আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

‘হিলারি’ নামের ওই সিরিজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রত্যেকের জীবনেই চাপ, হতাশা, ভয় আতঙ্ক থাকে, আমার জীবনেও ছিল। তবে সেই চাপ, উদ্বেগ কাটাতে আমি যা করেছিলাম তা মোটিই ঠিক ছিল না, এটা একটা বোকা বোকা কাজ ছিল। এটা কোনো সাফাই নয়, ব্যাখ্যা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status