ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ভারতে সহিংসতার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 8:29 PM

ভারতে সহিংসতার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ

ভারতে সহিংসতার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ

ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন মুসলিম নাগরিকরা। শুক্রবার জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিলে নারীরাও যোগ দেন।

মিছিলে নেতৃত্ব দেন মালয়েশিয়া ইসলামী দলের নেতারা। মিছিলকারীদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন রকমের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, মোদির ছবি এবং তার বিরুদ্ধে গণহত্যামূলক বিভিন্ন চিত্র।

রাজধানী কুয়ালালামপুর ছাড়াও প্রাদেশিক শহরে জুমার নামাজ শেষে ভারতের বর্তমান সরকার, প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং তার আগ্রাসী মনোভাব, মুসলমান নির্যাতনের চিত্র তুলে ধরেন বিক্ষোভকারীরা।

কুয়ালালামপুরে এক পথসভায় বক্তারা ভারতে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এবং সম্প্রীতির কথা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান ভারতের বিজেপি সরকার উপমহাদেশে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে জলুম ও নির্যাতন চালাচ্ছে, এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় ভবিষ্যতে তারা আরও গণহত্যা চালাবে। সব মুসলিম দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসী বিজেপি সরকারকে প্রতিহত করার আহ্বান জানান তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status