ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ধানক্ষেতে বজ্রপাতে নারীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:01 PM

ধানক্ষেতে বজ্রপাতে নারীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৫

ধানক্ষেতে বজ্রপাতে নারীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে কবিতা রানী (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। কবিতা রানী সুন্দরগঞ্জ উপজেলার সোনারাম ইউনিয়নের বলগ্রামের রবি দাস চন্দ্রের স্ত্রী।

সোনারাম ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম জাগো নিউজকে বলেন, শুক্রবার দুপুরে কবিতা রানী ও তার স্বামী রবি দাসসহ কয়েকজন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে কবিতা রানীসহ পাঁচজন অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কবিতা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অগ্নিদগ্ধদের মধ্যে সেবু বালার (২৮) অবস্থা আশঙ্কাজনক।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status