ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
‘দিল্লি পেয়েছিস’ বলেই ২ মুসলিমকে পৈশাচিক নির্যাতন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 4:35 PM

‘দিল্লি পেয়েছিস’ বলেই ২ মুসলিমকে পৈশাচিক নির্যাতন

‘দিল্লি পেয়েছিস’ বলেই ২ মুসলিমকে পৈশাচিক নির্যাতন

বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন ঘিরে দিল্লিতে মুসলিম হত্যার আঁচ পড়ল এবার পশ্চিমবঙ্গেও।

সোমবার পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দ শহরে প্রকাশ্য রাস্তায় দুজন মুসলিম ব্যক্তিকে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হামলাকারী একদল যুবক দিল্লির প্রসঙ্গ টেনে ধর্ম তুলে কটূক্তি করে ওই দুজনকে বেধড়ক পেটায়। গোহত্যাকারী বলে গালাগাল করে অ্যাসিড হামলার হুমকি দেয়।

তবে এ ঘটনার সঙ্গে দিল্লি-সন্ত্রাসের যোগ মানতে নারাজ উত্তরপ্রদেশ পুলিশ।

বুধবার অনলাইনে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। সেখানে দেখা গেছে, ওই দুজনকে ঘিরে ধরে লাঠি-ঘুসি মারছে ছয়-সাতজনের একটি দল।

যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রাণভিক্ষা করতে দেখা যায় আক্রান্তদের। একসময়ে দেখা যায়, হলুদ প্যান্ট ও কমলা জ্যাকেট পরা এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির পেছনে লুকিয়ে থাকা একজনকে টেনে বার করে লাঠিপেটা করছে।

হামলাকারীদের ‘ভাই’ বলে ডেকে ছেড়ে দেয়ার জন্য কাকুতিমিনতি করতে থাকেন তারা।

আর পাশেই মোটরসাইকেলে বসে কয়েকজন নির্লিপ্ত মুখে ঘটনাটি দেখছেন।

আক্রান্তদের একজন পুলিশকে বলেছেন, ‘আমরা গাজর কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। ওরা আমাদের সামনে এসে বাইক থেকে নেমে টেনেহিঁচড়ে রাস্তার একদিকে নিয়ে যায়। জনা ছয়-সাত লোক ছিল। ‘এটি দিল্লি পেয়েছিস না কি!’, এই প্রশ্ন করে মারতে শুরু করে।

বুলন্দ শহর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাদের বক্তব্য– এর সঙ্গে দিল্লির ঘটনার কোনো যোগ খোঁজা অর্থহীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status