ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
অন্তঃসত্ত্বা স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 4:40 PM

অন্তঃসত্ত্বা স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

অন্তঃসত্ত্বা স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমন মিয়া নামে এক যুবক। অর্থনৈতিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

শুক্রবার সকালে উপজেলার কাশিপুর ইউপির দক্ষিণ অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রথম স্ত্রী চলে যাওয়ার পর সুমন দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্ত্বা।

কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, সাংসারিক অশান্তি ও মানসিক চাপে ভুগছিলেন সুমন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। শুক্রবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসেন। পরে নিজ বাড়িতে ফিরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status