ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
মনোহরগঞ্জে অবৈধ বৈদ্যুতিক তারে প্রাণ গেল ৬ বোনের একমাত্র ভাইয়ের
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Sunday, 8 November, 2026, 9:09 PM

মনোহরগঞ্জে অবৈধ বৈদ্যুতিক তারে প্রাণ গেল ৬ বোনের একমাত্র ভাইয়ের

মনোহরগঞ্জে অবৈধ বৈদ্যুতিক তারে প্রাণ গেল ৬ বোনের একমাত্র ভাইয়ের

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরপাড়ে পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের নতুন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহাদ ওই গ্রামের সুমন মিয়ার ছেলে। নিহত আহাদ ছয় বোনের একমাত্র ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বাড়ির মো. শফিক নামের এক ব্যক্তি পুকুরপাড়ের পাশে জমিতে জাল পেতে রাখার জন্য অবৈধভাবে বিদ্যুতের তারের মাধ্যমে সংযোগ দিয়ে রাখেন। গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে ওই বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয় বলে স্থানীয়রা জানান।
শনিবার সকাল ১১টার দিকে আহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরপাড়ে পেতে রাখা উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছয় বোনের একমাত্র ভাই আহাদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বৈদ্যুতিক তার সংযোগ দিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status