ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৭ মার্চ ঢাকা সফর নিশ্চিত করলেন নরেন্দ্র মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:21 PM

১৭ মার্চ ঢাকা সফর নিশ্চিত করলেন নরেন্দ্র মোদি

১৭ মার্চ ঢাকা সফর নিশ্চিত করলেন নরেন্দ্র মোদি

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকা সফরেরর সূচি চূড়ান্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী মোদির সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানান হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোদির বেলজিয়াম সফর স্থগিত হওয়ার কথাও জানায়।

ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার কথা ছিল মোদির। এই সফর স্থগিতের জন্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করেছে নয়াদিল্লি। মোদির ঢাকা সফরের আগ দিয়ে ঢাকায় এসে গত ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত বছরের অক্টোবরে ভারত সফরে গিয়ে মোদিকে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status