ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা আতঙ্কে ৪ ফুট লম্বা স্টিক দিয়ে চুল ছাঁটাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 5:26 PM
সর্বশেষ আপডেট: Thursday, 5 March, 2020, 5:39 PM

করোনা আতঙ্কে ৪ ফুট লম্বা স্টিক দিয়ে চুল ছাঁটাই

করোনা আতঙ্কে ৪ ফুট লম্বা স্টিক দিয়ে চুল ছাঁটাই

প্রতি মুহূর্তে বিশ্বজুড়ে যেমন বিস্তৃত হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ, তেমনি প্রকট থেকে প্রকটতর হচ্ছে প্রাণঘাতী এই অজ্ঞাত ভাইরাসের আক্রমণে মৃত্যুর আতঙ্ক। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই রহস্যজনক ভাইরাসটি ধীরে ধীরে তার মরণথাবা বিস্তৃত করছে বিশ্বের ৮৬টি দেশে।

মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাসের ঝুঁকি এড়াতে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকেই বেরোচ্ছে না চীনের অনেক শহরের নাগরিকরা। এমন পরিস্থিতিতে দেশটিতে অনেক দোকন, ব্যবসা- বানিজ্য বন্ধ  করা হলেও কিছু সেলুন বা হেয়ার স্টাইল পার্লার এখনো তাদের  কাস্টমারের সেবা দিয়ে যাচ্ছে। এমনকি তাদের সেবা দিতে এক নতুন পদ্ধতিতে বের করেছে চুল কাটার উপায়ও।

সংবাদ সংস্থা ডেইলি মেইলে’র  কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত নরসুন্দররা তাদের গ্রাহকের চুল কাটছেন চার ফুট লম্বা বিশেষ স্টিকের সাহায্যে। অর্থাৎ ওই স্টিকে চিরুনি এবং শেভার বা ছাঁটাইযন্ত্র গেঁথে নরসুন্দররা দূর থেকে বিশেষ পদ্ধতিতে কাস্টমারের ছুল ছেঁটে বা স্টাইল করে দিচ্ছেন। হেয়ারড্রাই বা ব্রাশ করার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে দেখা যায় ওই নরসুন্দরদের। এসময় অবশ্য কাস্টমারদের মুখেও মাস্ক দেখা যায়।

যদিও সরাসরি হাতে চুল ছাঁটা বা স্টাইল করার মতো নিখুঁত হচ্ছিল না কাজটি। তবে নিরাপত্তার স্বার্থে এই পদ্ধতির ছুল ছাঁটাইয়ে অখুশি নন কাস্টমাররা।

এই অভিনব কৌশল সম্পর্কে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি সেলুনের মালিক উ জুনলং সংবাদমাধ্যমকে বলেন, আপনি হাতে যেভাবে কাজ করতে পারবেন, এভাবে নিশ্চয়ই তা পারবেন না। তবে এটা নিশ্চয়ই আমাদের এবং কাস্টমারদের জন্য নিরাপদ।

কিছুদিন আগে দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানের একটি সেলুনে লং-ডিস্ট্যান্স হেয়ারকাটর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন হে বিং নামে এক হেয়ারস্টাইলিস্ট। তিনি তাতে লেখেন, আমাদের সুরক্ষিত থাকতে হলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। পুরো বিশ্বের আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪৮১ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status