ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে ফিরছেন এন্ড্রু কিশোর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 5:14 PM
সর্বশেষ আপডেট: Thursday, 5 March, 2020, 5:30 PM

দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। পাঁচ মাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এরই মধ্যে তার শারীরীক অবস্থার উন্নত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এন্ড্রু কিশোর এখন শংকামুক্ত। চলতি মার্চের তৃতীয় সপ্তাহে দেশে ফিরবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন মমিন বিশ্বাস। তিনি জানান, দীর্ঘ চিকিৎসার পর এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। তিনি এখন দেশে ফিরতে চান।। তার ফেরার দিন-তারিখ চূড়ান্ত হবে চিকিৎকসদের পরামর্শে। তবে চলতি মাসের ১৮ কিংবা ২০ তারিখ দেশে রওনা হতে পানে এন্ড্রু কিশোর।

মমিন আরও জানান, চিকিৎসকরা হাসপাতাল থেকে এন্ড্রু কিশোরের ছুটির তারিখ জানাননি এখনও। তবে চিকিৎসকদের কথায় এটুকু বোঝা গেছে, সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের মাঝামাঝি হাসপাতাল থেকে তার ছুটি মিলতে পারে। সে

পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এন্ড্রু কিশোর প্রায় পাঁচ মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর কয়েকটি সাইকেলে কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে। বর্তমানে এন্ড্রু কিশোর কিছুটা সুস্থ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status