ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোদির আসা নিয়ে অস্থিরতা তৈরি হলে মোকাবেলা করা হবে: মোমেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 4:47 PM

মোদির আসা নিয়ে অস্থিরতা তৈরি হলে মোকাবেলা করা হবে: মোমেন

মোদির আসা নিয়ে অস্থিরতা তৈরি হলে মোকাবেলা করা হবে: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ‘মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসতে কোনো অসুবিধা নেই। তার আসা উপলক্ষে কোনোমহল অস্থিরতা তৈরি করলে সরকার তা মোকাবেলা।’

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ম জাতীয় এসএমই মেলা-২০২০ উপলক্ষে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ করোনাঝুঁকি রয়েছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশে করোনা আক্রান্তের হার কম। আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশে এই ভাইরাসে আক্রান্ত নেই কেউ এখন পর্যন্ত। তবে এজন্য হাত গুটিয়ে বসে নেই সরকার। করোনা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।’

করোনা মোকাবেলায় সরকারের করণীয় নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব দেশ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেসব দেশকে আমরা অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দিয়েছি। এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করেছি অন্য দেশ থেকে বাংলাদেশে যারা আসবে অবশ্যই তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। বিভিন্ন দেশকে আমরা আরো অনুরোধ করেছি যে, যারা বাংলাদেশে আসবেন তারা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status