ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘অনেকেই আমাকে বাজে প্রস্তাব দিয়েছে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 2:23 PM

‘অনেকেই আমাকে বাজে প্রস্তাব দিয়েছে’

‘অনেকেই আমাকে বাজে প্রস্তাব দিয়েছে’

মালাইকা আরোরা যে কোনও বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের জন্য আলোচনায় আসেন। কখনও অর্জুন কাপুরের সঙ্গে ডেটিং-এর বিষয় হোক বা বোল্ড ফটোশুট।  কিংবা তার ফিটনেসের ছবি বা ভিডিও। ৪৬ বছরের অভিনেত্রী মালাইকা আরোরা বহু মানুষেরই অনুপ্রেরণা। বুধবার ইনস্টাগ্রামে হ্যান্ডস্ট্যান্ডের ছবি শেয়ার করেছেন ‘মুন্নি বদনাম হুই’-র নায়িকা। আর সেই ছবি নিমেষে ভাইরাল হয়েছে  সোশ্যাল মিডিয়ায়।
 অনেকেই তাকে ফিটনেসের রানি বলে সম্বোধন করেছেন। বলিউড তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অভিনেত্রী তথা মডেল মালাইকা আরোরা।

নিজের যোগ্যতায় স্বপ্ন নগরীতে পায়ের তলায় জমি শক্ত করেছিলেন তিনি। কিন্তু শুরুতে চলার পথ মোটেই মসৃণ ছিল না তার।

তাকেও দিতে হয়েছে হাজার পরীক্ষা, পেরোতে হয়েছে অনেক কাঁটা পথ। সেই সব দিনের কথাই তুলে ধরলেন মালাইকা। জানালেন একটা সময়ে একের পর এক অডিশনে তাকে নাকোচ করে  দেওয়া হয়েছে। মায়ের সঙ্গে  সেই সব অডিশনে যেতেন। কিন্তু নাকোচ হলে কখনও  ভেঙে পড়তেন না। মাত্র ১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন মালাইকা। তবে তিনি এও জানান, ১৫-১৬ বছর বয়সে তিনি সঠিকভাবে বুঝতেই পারতেন না জীবনে কী চান। কিন্তু আজকের কিশোর-কিশোরীদের দেখলে অবাক হয়ে যান। তাক লেগে যায় তাদের আত্মবিশ্বাস এবং ফোকাস দেখলে। তিনি বলেন, অতীত ভুলে যেতে নেই। আমি একটা সময় অনেক কষ্ট করেছি। কাজের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি। অনেকেই আমাকে বাজে প্রস্তাব দিয়েছে। কিন্তু সেসবে পাত্তা দেইনি। আমি আমার লক্ষ্য নিয়ে এগিয়েছি। ভাবতে ভালো লাগে এখনকার জেনারেশন অনেক সচেতন ও সতর্ক। তাদের প্রতি আমার একটা পরামর্শ। লক্ষ্য অটুট রাখো এবং এগিয়ে যাও নিজের মতো করে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status