কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কোয়ারেন্টাইনে রেখে তার শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কিনা; সেই পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি রমেশ ভাদুরি।
বৃহস্পতিবার পার্লামেন্টের কেন্দ্রীয় হলে দলীয় নেতাদের সঙ্গে রাহুলকে বের হতে থেকে তিনি বলেন, এই কংগ্রেস নেতা সম্প্রতি ইতালি থেকে এসেছেন। বিমানবন্দরে তার পরীক্ষা হয়েছে কিনা; তা আমরা জানি না। কাজেই তাকে মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে আসা উচিত।
ভাদুরি বলেন, ভারতের ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টিতে বেশ গুরুত্ব দিয়েছেন। কাজেই ইতালিফেরত রাহুলকেও কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করা উচিত।