ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার করোনায় আক্রান্ত জেমস বন্ড!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 1:42 PM

এবার করোনায় আক্রান্ত জেমস বন্ড!

এবার করোনায় আক্রান্ত জেমস বন্ড!

জেমস বন্ড সিরিজের ২৫তম সংস্করণ ‘নো টাইম টু ডাই’ সিনেমা এপ্রিলেই প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ছিলো। কিন্তু করোনায় আতঙ্কিত হয়ে সরে দাঁড়ালেন জেমস বন্ড।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে পরিণত হওয়ায় জেমস বন্ড সিরিজের নতুন কিস্তির মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, বিশ্বের অন্যতম বড় সিনেমা বাজার চীনে। ‘জেমস বন্ড’র নতুন কিস্তিটি চীনের প্রায় ৭০ হাজার সিনেমা হলে মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল। সে উপলক্ষে চীনের বেইজিং সফরে যাওয়ার কথা ছিল জেমস বন্ড ও তার টিমের। কিন্তু চীনের সেই সফর বাতিল করা হয়েছে। সেইসঙ্গে ছবিটির মুক্তিও পিছিয়ে দেয়া হয়েছে সাত মাস।

নতুন তারিখ অনুযায়ী যুক্তরাজ্যে সিনেমাটি মুক্তি পাবে ১২ নভেম্বর এবং যুক্তরাষ্ট্রে ২৫ নভেম্বর। মুক্তি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে জেমস বন্ডের টুইটার পেইজে জানানো হয়েছে, বিশ্বব্যাপী সিনেমার বাজারের অবস্থা সতর্কতার সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা এবং মেট্রো গোল্ডউইন মেয়ার ও ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি। সিনেমাতে ড্যানিয়েল ক্রেইগ তার পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।

রালফ ফিয়েনেস, নাওমি হ্যারিস, বেন হিশাও, ররি কিনার, জেফ্রি রাইট, লিয়া সেদুও, ক্রিস্টফ ভালৎজ এবং রেফ ফাইঞ্জ-এর করা পূর্ববর্তী চলচ্চিত্রগুলোর ভূমিকাতে অভিনয় করেছেন রামি মালেক, আনা ডি আরমাস, লাসনা লঞ্চ, ডেভিড ডেনিসেক, ডালি বেনসালাহ এবং বিলি ম্যাগনুসেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status