ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা আতঙ্কে স্ত্রীকে শৌচাগারে আটকে রাখলেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 12:49 PM

করোনা আতঙ্কে স্ত্রীকে শৌচাগারে আটকে রাখলেন স্বামী

করোনা আতঙ্কে স্ত্রীকে শৌচাগারে আটকে রাখলেন স্বামী

প্রাণঘাতী করোনাভাইরাস চীনসহ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।সেইসঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যাও।বাড়ছে আতঙ্কও। করোনাভাইরাসেই ধরেছে কি না, এমন এক সন্দেহ দানা বাঁধল মনে। স্বামী আর দুই ছেলেকে এই সন্দেহের কথা বলেও ফেললেন সে নারী। অমনি ঘটে গেল বিপত্তি। আপনজন হয়ে গেল পর। ওই নারীকে শৌচাগারে ঢুকিয়ে দরজা আটকে দিলেন স্বামী আর দুই ছেলে।

লিথুনিয়ার ভিলনিউয়াসে স্থানীয় সময় বুধবার (৪ মার্চ ) এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে।


পুলিশের মুখপাত্র রামুনেস ম্যাটোনিস এএফপিকে জানান, ওই নারী তার স্বামী ও প্রাপ্তবয়স্ক দুই ছেলেকে বলেছিলেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করছেন। এ কথা শোনামাত্র স্বামী ও দুই ছেলে ওই নারীকে শৌচাগারে আটকে রাখেন। তাঁরা তাঁকে শৌচাগার থেকে বের হতে দেননি। পুলিশের কাছে এ খবর পৌঁছে যায়।

ওই নারী তার স্বামীকে বলেছিলেন, বিদেশ থেকে আসা একজন ব্যক্তির সঙ্গে কথা বলার পরই তার মনে সন্দেহ দেখা দেয় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

পুলিশের মুখপাত্র রামুনেস ম্যাটোনিস বলেন, পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে কোনো সহিংসতা ছিল না, কোনো অভিযোগ ছিল না। একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, পরীক্ষা করে দেখা গেছে, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হননি। লিথুনিয়ায় এখনো করোনাভাইরাসে আক্রান্ত বলে কাউকে শনাক্ত করা হয়নি। ইউরোপের এই দেশ ২৮ লাখ মানুষের বাস।

ওই নারী যে ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন, তিনি ইতালির উত্তরাঞ্চলের ভেরোনা এলাকা থেকে ফিরে এসেছিলেন। ইতালিতে করোনোভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

বিশ্বের বিভিন্ন জায়গায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে বেশির ভাগই চীনের। ইতালিতেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status