ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 12:38 PM

দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও দেশের বিভিন্ন জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও। এছাড়া আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে, ২৫ মিলিমিটার। আর ঢাকায় হয়েছে ১২ মিলিমিটার বৃষ্টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status