ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুখবর দিলেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 11:19 AM

সুখবর দিলেন মিথিলা

সুখবর দিলেন মিথিলা

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহোত্তর সংবর্ধনা শেষ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সেই রেশ কাটতে না কাটতেই ভক্তদের সুখবর দিলেন মিথিলা।

তা সুখবরটি কি?


মুক্তি পেতে যাচ্ছে ‘একাত্তর’ নামে মিথিলা অভিনীত একটি ওয়েব সিরিজ। যার পরিচালনা করেছেন তানিম নূর। খুব শিগগিরই এটি ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’- এ মুক্তি দেয়া হবে।

ওয়েব সিরিজটিতে আরও দেখা যাবে- বাংলাদেশের তারকা মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেককেই।

নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’। তার আগে বৃহস্পতিবার এর কলাকুশলীদের উপস্থিতে প্রকাশ করা হবে ফার্স্ট লুক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status