ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিলিপাইনে শপিংমলে ৩০ জনকে বন্দুকের মুখে জিম্মি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:10 PM

ফিলিপাইনে শপিংমলে ৩০ জনকে বন্দুকের মুখে জিম্মি

ফিলিপাইনে শপিংমলে ৩০ জনকে বন্দুকের মুখে জিম্মি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি শপিংমলে ৩০ জনকে বন্দুকের মুখে জিম্মি করে রেখেছেন এক বন্দুকধারী। বন্দুকধারীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছেন একজন। এ ঘটনায় সেই শপিংমলটিকে ঘিরে রেখেছে আর্মড পুলিশ ও সেনা সদস্যরা।

সোমবার জুয়ান সিটির গ্রিনহিল এলাকায় অবস্থিত ভি-মল নামে একটি শপিংমলে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

শপিং মলটির চাকরিচ্যুত এক নিরাপত্তা প্রহরী এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ দাবি করছে।

সান জুয়ান সিটি মেয়র ফ্রান্সিসকো জেভিয়ার জামোরা বলেন, গোলাগুলির শব্দে পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। নিরাপত্তা কর্মীরা দ্রুত সেখান থেকে দোকানদার ও ক্রেতাদের বের করে দিয়েছে।

পুলিশের মুখপাত্র ভিরগিলিও তিমাজো বলেছেন, ভি-মল শপিং মলটির দ্বিতীয় তলায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে পুলিশ সেখানে এখনও যেতে না পারায় প্রকৃত ঘটনা বুঝা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status