ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আয়ের দুয়ার খুলেছে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:03 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 March, 2020, 8:10 PM

আয়ের দুয়ার খুলেছে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প

আয়ের দুয়ার খুলেছে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প

প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবে শামিল হতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই। আর একারণেই বাংলাদেশের জনশক্তিকে প্রযুক্তি নির্ভর দক্ষ জনসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বেকার যুবকদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে অনলাইন মার্কেট প্লেস থেকে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে অবদান রাখছে এই মন্ত্রণালয়।

তথ্য প্রযুক্তির এই স্বর্ণযুগে তরুণরা শুধু গতানুগতিক অফিস-আদালতেই চাকরি করছে না। যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা এখন ঘরে বসেই নিজের ব্যক্তিগত কম্পিউটারকে কাজে লাগিয়ে সহজেই আয় করতে পারছে নগত অঙ্ক। বিশ্বের যেকোনো প্রান্তের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে তার চাহিদা পরিপূর্ণভাবে মিটিয়ে দিয়ে আয় করছে বৈদেশিক মুদ্রা। দেশেই গড়ে উঠেছে ফ্রীল্যান্স মার্কেট নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান।


ফ্রীল্যান্স মার্কেট প্লেসের গুরুত্ব বিবেচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ খাতে তরূণদের সর্বোচ্চ সহযোগিতা করছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে তরূণদের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিচ্ছে সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

আয়ের দুয়ার খুলেছে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প

আয়ের দুয়ার খুলেছে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প



লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক আখতার মামুন জানান, এ প্রকল্পের আওতায় বেকার শিক্ষিত যুবকেরা শুধুমাত্র দক্ষতার প্রশিক্ষণই পাচ্ছে না বরং এ দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে একজন ফ্রীল্যান্সার অনলাইন মার্কেট প্লেসে আয় করতে পারে, তার পরিপূর্ণ নির্দেশনাও পাচ্ছে।

লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও জানান, ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান উন্নত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে এ প্রকল্প প্রতিনিয়ত কাজ করে চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে পরিচালিত হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টটি। বর্তমানে চলমান এ প্রশিক্ষণ কার্যক্রমটি ই-মিডিয়া বাংলাদেশ লিমিটেড, নাবিল টেক ও ইউনিফাইড কোর লিমিটেডের অধীনে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় একযোগে চলমান রয়েছে।
আয়ের দুয়ার খুলেছে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প

আয়ের দুয়ার খুলেছে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প



ইতোমধ্যে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার তরুণ ও বেকার যুবকদের প্রশিক্ষণ কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ করতে জেলার বিভিন্ন জনবহুল স্থানে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিতরণ করা হচ্ছে লিফলেট। এছাড়াও আগ্রহী তরুণরা যাতে এ প্রশিক্ষণ কার্যক্রম থেকে কোনোভাবেই বাদ না পড়ে সেই লক্ষ্যে প্রতিনিয়ত চালানো হচ্ছে ব্যাপক প্রচার-প্রচারণা।

এছাড়াও শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম। ফলে প্রশিক্ষণ নিতে আগ্রহীরা তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন অনলাইনের মাধ্যমেই।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিঙ্ক ব্যবহার করুন-  http://ledp.ictd.gov.bd/registration

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status