টাঙ্গাইলের দেলদুয়ারে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম ওই উপজেলার গড়াসিন গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য স্ত্রী সালেহাকে পিটিয়ে হত্যা করেন আশরাফুল। ওই ঘটনায় পরদিন মামলা করেন নিহতের বাবা আব্দুস সামাদ। এরপর আশরাফুলকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে সোমবার দুপুরে তাকে মৃতদণ্ড দেন বিচারক।