ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 3:24 PM

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, অগ্নি নির্বাপন ও ভূমিকম্প মোকাবেলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ  র‌্যালি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেন। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপদে থাকা এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

র‌্যালি ও মহড়ায় অংশ নেন উপজেলা সহকারী কমিউশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপসহকারি প্রকৌশলী তন্ময় কুমার দত্ত, আইসিটি অফিসার আশরাফুল আলম, নাগেশ্বরী  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক।

এ ছাড়া ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status