খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নকুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 3:25 PM
খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নকুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিছড়া ত্রিরত্নকুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জননেতা ওয়াদুদ ভূইয়া।
এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু ধর্মীয় চর্চার কেন্দ্র নয়, বরং পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও সামাজিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুকিছড়া ত্রিরত্নকুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবনটি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বিহার প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।