ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
এবার ফাঁস হলো তাহসানের স্বপ্নের রহস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:14 PM

এবার ফাঁস হলো তাহসানের স্বপ্নের রহস্য

এবার ফাঁস হলো তাহসানের স্বপ্নের রহস্য

প্রথম কনাসার্ট দেখার সেই অনুভূতি আজও ভুলতে পারিনি। জীবনে প্রথম কোনো ব্যান্ডকে সামনে থেকে দেখা। খুবই রোমাঞ্চকর ছিল। ওই কনসার্টের সময়ই প্রথম স্বপ্ন দেখি সেখানে গান করার। কারণ তখন গান শেখা শুরু করেছি। কথাগুলো এভাবেই শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসান।

তাহসানের মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সেই সুবাদে রোকেয়া হলের কোয়ার্টারে ছোটবেলা কেটেছে তার। ষষ্ঠ শ্রেণিতে থাকতে রোকেয়া হলের মাঠে জীবনে প্রথম কনসার্ট দেখেন তাহসান। তখন তাহসান নিজেও গান শেখা শুরু করেছেন।

সেই কনসার্টে ‘ফিডব্যাক’র ‘মৌসুমী’ ও ‘মেলায় যাই রে’ গানগুলো শুনতে শুনতে একদিন সেখানে গাওয়ারও স্বপ্ন দেখেন তাহসান। দীর্ঘ ২৮ বছর পর তাহসানের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সম্প্রতি রোকেয়া হলের মাঠে রোকেয়া হল ছাত্রী সংসদ আয়োজিত কনসার্টে গান করেন তাহসান। পরিবেশনার ফাঁকে ফাঁকে ছোটবেলার সেই স্মৃতি সবার সঙ্গে ভাগাভাগি করেন।

প্রথমবার রোকেয়া হলের মাঠে গান গাওয়া প্রসঙ্গে তাহসান বলেন, এতো বছর পর এই মাঠে গান করতে পেরে কী যে আনন্দিত হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শ্রোতাদের সঙ্গে সেখানকার ছোটবেলার অনেক স্মৃতি রোমন্থন করেছি।

এদিকে, তাহসানের ফের বিয়ে করা নিয়ে গুঞ্জন চাউর হয়। তবে সে বিষয় গুজব বলেই উড়িয়ে দেন তাহসান। তাহসান বলেন, কখনো যদি বিয়ে করি, সেই সুখবর নিজেই জানাব। এটা নিয়ে হইচই করার কিছু নেই।

একইসঙ্গে এ তাহসান জানান, তার অভিনীত ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির ডাবিং শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে আবহসংগীতের কাজ শুরু হবে। এছাড়া নতুন সিনেমায় অভিনয়ের কথাবার্তাও চলছে। তবে কোন নির্মাতার ছবি বা নায়িকা কে থাকছে সে বিষয়ে মুখ খুলেননি তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status