ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
তুরস্কের ড্রোন হামলায় নিহত ২৬ সিরীয় সেনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:09 PM

তুরস্কের ড্রোন হামলায় নিহত ২৬ সিরীয় সেনা

তুরস্কের ড্রোন হামলায় নিহত ২৬ সিরীয় সেনা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের ড্রোন হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশে সিরীয় সেনাদের দুটি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। ফলে সেখানে ২৬ সেনা নিহত হয়েছেন।

এর আগে শনিবার সিরিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ইদলিব পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও অনেক বেশি মুখোমুখি অবস্থানে চলে গেছে সম্ভবত মস্কো এবং আঙ্কারা।  রাশিয়ার প্রতিও হুঁশিয়ারি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি মস্কোকে বলেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান।সূত্র- পার্সটুডে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status