ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
ইরান চাইলেই করোনা মোকাবিলায় সহায়তা করবো: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:08 PM

ইরান চাইলেই করোনা মোকাবিলায় সহায়তা করবো: ট্রাম্প

ইরান চাইলেই করোনা মোকাবিলায় সহায়তা করবো: ট্রাম্প

করোনাভাইরাস মোকাবিলায় ইরান সহায়তা চাইলে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি, তবে তাদেরকে আমাদের কাছে সহায়তা চাইতে হবে।

শনিবার ওয়াশিংটনে বার্ষিক কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) এ কথা জানান ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানকে সহায়তার জন্য সুইজারল্যান্ডের মাধ্যমে দেশটিতে আনুষ্ঠানিকভাবে একটি বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাপী প্রায় ৬৪ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসের কারণে সর্বোচ্চ ঝুঁকির কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ক্রমশই ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় দুই শতাধিকের।

রোববার এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডও তাদের দেশে এক জন করে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে।

গত দুই সপ্তাহে যারা ইরান ভ্রমণ করেছেন তাদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছেন ট্রাম্প। এছাড়া ইতালি, দক্ষিণ কোরিয়াসহ করোনা আক্রান্ত দেশগুলোতে ভ্রমণে না যাওয়ার জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটির মূল ভূখণ্ডে আরো ৩৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে যা আগের দিনের তুলনায় কম। এছাড়া এ ভাইরাসে চীনে আরো ৫৭৩ জন আক্রান্ত হয়েছে যা আগের দিনের তুলনায় বেশি। তবে এদের বেশিরভাগই হুবেই প্রদেশের।

এর আগে গত শুক্রবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে এবং মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। এর পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৮৮ হাজারের বেশি মানুষ।সূত্র- ফ্রান্স টোয়েন্টি ফোর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status