ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:48 PM

স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

স্বামী পছন্দ না হওয়ায় কীটনাশক পানে এক নববধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলের রসুলপুর গ্রামে।

নিহত নববধূর নাম লাকি আক্তার(১৮)। তিনি ওই গ্রামের মো. গোলাপ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, গত দেড়মাস আগে ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের আব্দুর রাশিদের পুত্র মো.হারুন মিয়া ওরফে বাসারের সাথে বিয়ে হয় ওই নববধূর। সর্ম্পকে তাঁরা মামাতো-ফুফাতো ভাই-বোন। স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগেই থাকত।

নিহত লাকি আক্তারের স্বামী বাসার জানান, আজ রবিবার সকালে শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে যেতে আসেন তিনি। কিন্তু তাকে দেখেই স্ত্রী রাগারাগি করতে শুরু করে। এক পর্যায়ে তাঁর শ্বশুর-শাশুড়ি অনেক বুঝানোর পর কোনো একদিন যাবে এ সিদ্ধান্ত দেন। এ অবস্থায় তিনি চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে জানতে পারেন স্ত্রী লাকি কীটনাশক খেয়েছে। পরে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে স্ত্রী মারা যাওয়ার পর তার স্বামী জানায়, তাঁর স্ত্রী লাকি মানসিক বিপর্যস্থ ছিলেন।

এ ব্যাপারে নান্দাইল থানার উপপরিদর্শক আব্দুছ ছাত্তার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status