ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
যৌতুক দিতে না পারায় সোহাগীর মাথা ন্যাড়া করে দিয়েছে ওরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:44 PM

যৌতুক দিতে না পারায় সোহাগীর মাথা ন্যাড়া করে দিয়েছে ওরা

যৌতুক দিতে না পারায় সোহাগীর মাথা ন্যাড়া করে দিয়েছে ওরা

দিনাজপুরে যৌতুকের কারণে সোহাগী (২১) নামে এক গৃহবধূকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তারা হলেন নির্যাতিত গৃহবধূর স্বামী মো. জনি ইসলাম ওরফে সুমন (২৫), বাবা হাফিজুল ইসলাম (২২), মা জরিনা বেগম (৩০) ও বোন সুমী বেগম (৩০)। তারা শহরের পশ্চিম দপ্তরীপাড়ার বাসিন্দা ।

গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নির্যাতিত গৃহবধূ সোহাগী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রোববার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় পশ্চিম দপ্তরীপাড়ায় ২ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূ সোহাগীকে নির্যাতন করে শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনের একপর্যায়ে সোহাগীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয় তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status