ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরো দুই মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 February, 2020, 3:48 PM

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরো দুই মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরো দুই মরদেহ উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিনে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় আরো দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ নিয়ে ২১ জনের মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার সকালে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বিচ সংলগ্ন বঙ্গোপসাগরে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক জানান, পশ্চিম বিচ সংলগ্ন সমুদ্র থেকে মরদেহ দুটি উদ্ধার করে সেন্টমার্টিনের জেটিতে আনা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া থেকে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গা নিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া নারী-শিশুসহ ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status