ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
করোনা ভাইরাস সন্দেহ
চীন থেকে পালিয়ে আসা শিক্ষার্থীকে বরগুনা হাসপাতালে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2020, 12:01 PM
সর্বশেষ আপডেট: Monday, 17 February, 2020, 12:02 PM

চীন থেকে পালিয়ে আসা শিক্ষার্থীকে বরগুনা হাসপাতালে ভর্তি

চীন থেকে পালিয়ে আসা শিক্ষার্থীকে বরগুনা হাসপাতালে ভর্তি

চীন থেকে পালিয়ে আসা শিক্ষার্থী ইমরান হোসেনকে (২২) করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমতলী গ্রামে। তার বাবা মোখলেসুর রহমান জানিয়েছেন, রবিবার সকালে ইমরান বাড়ি ফিরেছে। তাকে একটি বদ্ধকক্ষে দরজা দিয়ে আটকিয়ে রাখা হয়েছিল।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানিয়েছেন, বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ রবিবার বিকেলে ইমরানের পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ইউএনওর কাছ থেকে খবর পেয়ে তিনি ইমরানকে বাড়ি থেকে এনে রাত আটটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. সোহরাব উদ্দিন জানিয়েছেন, ইমরানের গায়ে সামান্য জ্বর ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হবার মতো আর কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না। পরীক্ষার পরে তাকে একটি আলাদা কক্ষে রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইমরানকে ঢাকা পাঠিয়ে পরীক্ষার পরে জানা যাবে, সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status