ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2020, 11:29 AM

গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল

গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে আবারও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়েছে। রোববার এই নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে চার বছরের জন্য ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয় সরকার। ওই বছরের ২০ মার্চ তিনি যোগ দেন। অর্থাৎ আগামী ২০ মার্চ তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন নিয়োগের ফলে তিনি ৩ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সেই হিসাবে গভর্নরের দায়িত্বে সাড়ে তিন মাস মেয়াদ বাড়ছে ফজলে কবিরের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status