ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন ভাবে আসছে পালসার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 11:11 AM

নতুন ভাবে আসছে পালসার

নতুন ভাবে আসছে পালসার

দেশের বেশীরভাগ যুবকদের কাছে বরাবর আকর্ষণের জায়গা বাইক। আর বাইকের মধ্যে ক্রেতাদের কাছে বরাবরের পছন্দের ব্র্যান্ড বাজাজ পালসার। আর তাই ভারতের বাজারে সব থেকে বেশী বিক্রি হয় এই ব্র্যান্ডের বাইক। আর এবারে নতুন বছরে নতুন ভাবে বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে বাজাজ পালসার।


এমনিতেই এই বছরের শুরুতেই জানানো হয়েছিল বাজারে বাতিল হয়ে যাবে bs4 মডেল। আর তার জায়গাতে বাজারের দখল নেবে bs6 সিরিজ। বেশ কয়েকটি কোম্পানিও ইতিমধ্যে এই বিষয়ে সম্মতি জানিয়েছে।

জানা গিয়েছে bs6 সিরিজের পালসার ১৫০ ইতিমধ্যেই বাজারে লঞ্চ হয়েছে। এতে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্বলিত ডিস্ক ব্রেকের সুবিধা। যার ফলে কোন জায়গাতে ব্রেক মারলেই দাঁড়িয়ে পড়বে গাড়ি। এছাড়াও থাকছে আরও একাধিক সুবিধা। যে কারণে সামান্য প্রেসারেই স্টার্ট দেওয়া যাবে এই গাড়ি। মূলত দুটি রঙে এই বাইক পাওয়া যাবে।

নতুন ডিজাইনের এই বাইকের দাম ৯৪,৯৫৬ টাকা। এক্ষেত্রে কেবল সামনের ডিস্ক ব্রেক লাগানো থাকবে। যদি দুই চাকাতেই ডিস্ক ব্রেক লাগাতে হয় সেক্ষেত্রে ভারতে বাজারে দাম বেড়ে দাঁড়াবে ৯৮,৮৩৫ টাকা। পাশাপাশি পুরনো bs4 মডেলের থেকে এই নতুন মডেলে দাম বেড়ে দাঁড়িয়েছে ৮,৯৯৮ টাকা।

এই গাড়িতে রয়েছে ১৪৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডারের সুবিধা। পাশাপাশি থাকছে ফোর স্ট্রোকের সুবিধা। এছাড়াও থাকছে উন্নত ধরণের ইঞ্জিন। যার জেরে মনে করা হচ্ছে নতুন ভাবে আত্মপ্রকাশ করার ফলে আবারও এই বাইক মন জয় করবে বাইক প্রেমীদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status