ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘জীবনসঙ্গী পছন্দ করতে ভুল করেছিলাম’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 11:12 AM

‘জীবনসঙ্গী পছন্দ করতে ভুল করেছিলাম’

‘জীবনসঙ্গী পছন্দ করতে ভুল করেছিলাম’

প্রেমে ব্যর্থ হয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন আগেই। ক্যারিয়ার যখন তুঙ্গে তখন তার জীবনেও এসেছে বসন্ত। উজার করে ভালোবেসেছেন প্রিয় মানুষটিকে। তবে সে ভালোবাসা টেকেনি। দুজনের পথ দুদিকে বেঁকে যায়। ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। যদিও ঘুরে দাঁড়িয়েছেন প্রভা। নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে প্রভা বলেন, ‘আমি কোনো ভুল করিনি। এভাবে বলার জন্য দুঃখিত। হ্যাঁ, বিশ্বাস করেছি। বিশ্বাস করে যদি কোনো ভুল করে থাকি, তাহলে আমি সেটা করেছি।’

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে সম্প্রতি প্রভা বলেন, ‘বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। বিয়ে আমার কাছে ট্রমা হয়ে গেছে। আমার মনে হয়েছে, জীবনসঙ্গী পছন্দে ভুল করেছি। সঠিক ভেবে যাকে বিশ্বাস করেছি, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার আশপাশের সবাই কিন্তু জানেন, সম্পর্কের ব্যাপারে আমি শতভাগ বিশ্বস্ত থাকি। আপাতত বিয়ে করছি না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status