ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লইট্টা শুটকি ভুনা (রেসিপি)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 10:55 AM

লইট্টা শুটকি ভুনা (রেসিপি)

লইট্টা শুটকি ভুনা (রেসিপি)

মাছ খেতে খেতে এক ঘেয়েমি আসছে? তাহলে মাছ শুকিয়ে শুটকি বানিয়ে খান।  শুটকির ভর্তা কম বেশি সবাই পছন্দ করে।  শুটকি মাছ রান্নার রয়েছে অনেক পদ্ধতি। এক এক শুটকির এক এক স্বাদ। আজকে আপনাদের চ্যাপা শুটকি রসুন ভুনা রেসিপি।

উপকরণ :

১. লইট্টা শুঁটকি ২০০ গ্রাম,

২. পেঁয়াজ কুচি ২৫০ গ্রাম,

৩. রসুন কুচি ১০০ গ্রাম,

৪. রসুন বাটা ১ চা চামচ,

৫. আদা বাটা আধা চা চামচ,

৬. হলুদ বাটা আধা চা চামচ,

৭. মরিচ বাটা আধা চা চামচ,

৮. কাঁচা মরিচ ফালি ৫টি,

৯. লবণ ১ চা চামচ,

১০. আস্ত জিরা আধা চা চামচ,

১১. পানি আধা কাপ,

১২. তেল আধা কাপ।

প্রণালি :
আস্ত শুঁটকি আগুনে পুরপুর শব্দ হওয়া পর্যন্ত ছেঁকে নিন। এবার শুঁটকি ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখুন। চুলায় কড়াইয়ে তেল দিয়ে গরম হলে অর্ধেক পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বেরেস্তা হলে আস্ত জিরা দিন। জিরা ফুটে উঠলে শুঁটকি দিন। ভালো করে নেড়ে সব বাটা মসলা দিন। রেখে দেওয়া পেঁয়াজ কুচি, রসুন কুচি ও লবণ দিয়ে কষিয়ে পানি দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দিন। ঢেকে দেওয়া শুঁটকি সিদ্ধ হয়ে মাখামাখা হলে কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। ভুনাভুনা হলে নামিয়ে ফেলুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status