ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ে করতে চলেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 10:59 AM
সর্বশেষ আপডেট: Monday, 17 February, 2020, 11:01 AM

বিয়ে করতে চলেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা

বিয়ে করতে চলেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা

বাংলা সিনেমার হার্টথ্রব অঙ্কুশ। নায়কের প্রেমে পাগল অনেক মহিলাই। মহিলারা পাগল হলেও অঙ্কুশ কিন্তু বাঙালি টালি নায়িকার প্রেমেই পাগল। মাঝে মধ্যেই নায়ক-নায়িকার পাগলামি ধরা পড়ে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়াতে। দুজনেই সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ।

বিভিন্ন সময়ে দুজনের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হয়ে যায়। কিন্তু এই সব কিছু ছাপিয়ে গিয়েছে অঙ্কুশের একটি পোস্ট। যা ঘিরে সোশ্যাল মিডিয়াতে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি নতুন কোনও বড় খবর অপেক্ষা করছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার? যদিও সবটাই নাকি আজ ১৪ ফেব্রুয়ারি ভক্তদের কাছে খোলাসা করবেন নায়ক।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি এমনই একটি স্টেটাস শেয়ার করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। টলিউডের এই প্রথম সারির অভিনেতার ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে যায় জোর শোরগোল। অন্যদিকে, অঙ্কুশের পাশাপাশি ঐন্দ্রিলার একটি পোস্ট ঘিরে শোরগোল শুরু করে দেন তাঁর ভক্তরা।

অন্যদিকে, নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঐন্দ্রিলা লেখেন, এবার তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে। প্রিয় অভিনেত্রীর ওই পোস্ট দেখার পর জল্পনা আরও তীব্র হয়। অনেকেই বলতে থাকে তাহলে কি বিয়ে করতে চলেছেন তারা? যদিও সবটাই খোলসা করবেন ঠিকি সকাল ১১টায় ফলে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার দুজনের পোস্ট ঘিরেই জোর জল্পনা টলি ও টেলি টাউনে।

যদিও বিভিন্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে খুব শীঘ্রই ইউরোপে যেতে পারেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। দীর্ঘদিন ধরেই তাদের কাছে এই ট্রিপ ছিল স্বপ্নের মতো, আর সেটাই নিয়েই হয়তো বড় কিছু ঘোষনা করতে পারেন টলিউডের এই হার্টথ্রব জুটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status