ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৩ হাজার বছরের পুরনো ওষুধে করোনাভাইরাসের চিকিৎসা চালাচ্ছে চীন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 9:41 AM

৩ হাজার বছরের পুরনো ওষুধে করোনাভাইরাসের চিকিৎসা চালাচ্ছে চীন!

৩ হাজার বছরের পুরনো ওষুধে করোনাভাইরাসের চিকিৎসা চালাচ্ছে চীন!

চীনসহ সারা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু চীনেই মারা গেছেন ১ হাজার ৬৬৫ জন। আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০০ জন।

তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো করোনাভাইরাস থেকে বাঁচার উপায় এখনও মেলেনি।

হুবেই প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান ওয়াং হেশেং জানিয়েছেন, চীনের উহানের হাসপাতালে প্রায় তিন হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী চীনা ওষুধের ব্যবহার করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা করা হচ্ছে।

তিনি জানান, ইতিমধ্যে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের বিশেষজ্ঞদের একটি দল পৌঁছেছে হুবেই প্রদেশে।

হেশেংয়ের দাবি, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের প্রয়োগে ইতিমধ্যে কিছুটা আশাব্যঞ্জক ফলও পেয়েছেন তারা। ১৫ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের মাধ্যমে চিকিত্সার জন্য গড়ে তোলা হয়েছে নতুন দুটি হাসপাতালও।

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত তেমন কোনো ওষুধ আবিষ্কার করতে পারেননি। তবে বিজ্ঞানীরা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার উপায় হিসেবে মাস্কে মুখ-নাক ঢেকে বেরোনোর পরামর্শ দিচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status