ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৮
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 February, 2020, 9:42 AM

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৮

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার ভোর ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাহেবপাড়া ফারুকের বাড়ির চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. কিরণ মিয়া (৪৫), নূরজাহান (৬০), মো. আবুল হোসেন (২৫) হিরণ মিয়া (২৫), মো. কাওসার (১৬), মুক্তা (২০), লিমা (৩) ও আপন (১০)।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাহেবপাড়া ফারুকের বাড়ির চারতলা ভবনের নিচতলায় হঠাৎ গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

তবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের লিকেজ ছিল। এতে কেউ সিগারেট ধরালে তা বিস্ফোরণ ঘটে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ভোরে দগ্ধ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status