ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বইমেলায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিল বিকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 10:36 PM

বইমেলায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিল বিকাশ

বইমেলায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিল বিকাশ

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল অভিযাত্রিক-এর মিরপুর শাখার রুকু, মুন্নি, আসমা, রাজিব, আঁখির জন্য গত ১৩ ফেব্রুয়ারি ছিলো অন্যরকম খুশির একটি দিন। এই শিশুরা তাদের আরো সহপাঠীর সাথে বইমেলায় ঘুরতে এসে উপহার হিসেবে বিকাশের পক্ষ থেকে পেয়েছে নতুন বই।


মেলা প্রাঙ্গণে বিকাশের বই সংগ্রহ কেন্দ্রে বিকাশ এবং পাঠকদের কাছ থেকে পাওয়া বই সুবিধাবঞ্চিত এই শিশুদের হাতে তুলে দেয়া হয়। বইমেলা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, কিছু প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রম লাইব্রেরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে ৫ হাজার বই দেবে বিকাশ।

একই সাথে মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের এই বই প্রদান কার্যক্রমে আগ্রহী করতে মেলা প্রাঙ্গনে বই সংগ্রহ কেন্দ্র তৈরি করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, সব বয়সের মানুষের মননের উৎকর্ষ সাধনে বই এর কোন বিকল্প নেই। শিশুদের ক্ষেত্রে বই পড়ার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। বিকাশের পক্ষ থেকে এই উদ্যোগের মাধমে মেলায় আসা পাঠক-ক্রেতা-লেখক-দর্শনার্থীদের সাথে নিয়ে আমরা যত বেশি বই সংগ্রহ করতে পারব, সারাদেশের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত শিশু সহ নানান বয়সের পাঠকদের কাছে তত বেশি বই পৌঁছে দিতে পারব। বই বিতরণের এই কার্যক্রম ছাড়াও বাংলা একাডেমি বইমেলার সার্বিক আয়োজনের সাথে বিগত কয়েক বছর ধরে প্রত্যক্ষভাবে জড়িত আছে বিকাশ।

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা যে স্কুল চালাই, সেখানে সেই অর্থে লাইব্রেরি নেই। তাই ওদের জন্য বই দেয়ার বিকাশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এর সঙ্গে মেলায় আসা অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য বই কেনার পাশাপাশি এই বাচ্চাদের জন্যও একটা করে বই কিনে দেন তাহলে ওদের সুস্থ চিন্তা ও মননের বিকাশ ঘটার সুযোগ তৈরী হবে, আরো আনন্দময় হবে তাদের জীবন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status