ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনা আতঙ্কে সিঙ্গাপুরফেরত স্বামীকে রেখে স্ত্রীর পলায়ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 10:35 PM

করোনা আতঙ্কে সিঙ্গাপুরফেরত স্বামীকে রেখে স্ত্রীর পলায়ন

করোনা আতঙ্কে সিঙ্গাপুরফেরত স্বামীকে রেখে স্ত্রীর পলায়ন

সিঙ্গাপুরফেরত এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আতঙ্কে স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টাঙ্গাইলের বাসাইলে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম আব্বাস আলী। তিনি উপজেলার দেউলী দক্ষিণপাড়া গ্রামের শামছুল হকের ছেলে। বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুর থেকে নিজ বাড়িতে ফেরেন।

জানা গেছে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার ইউএনও’র সঙ্গে আলোচনা করে আব্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তার মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক জানান, আব্বাস বাড়িতে এসে তার স্ত্রীকে দেশের বাইরে করোনা ভাইরাস সম্পর্কে অবহিত করেন। এতে স্ত্রী আতঙ্কিত হয়ে বাবার বাড়ি চলে যান। এর পর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আব্বাস আলী জানান, তার কোনো সময় জ্বর বা ঠান্ডা লাগেনি। হয়রানি করার জন্য তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব জানান, এলাকাবাসীর সন্দেহের কারণে আব্বাস আলী প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে যান। পরে সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে করোনা ভাইরাসের কোনো নমুনা জ্বর বা ঠান্ডাও নেই। তবুও তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status