ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অসুস্থ মাকে হাসপাতাল চত্বরে ফেলে পালালেন সন্তানরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 9:05 PM

অসুস্থ মাকে হাসপাতাল চত্বরে ফেলে পালালেন সন্তানরা

অসুস্থ মাকে হাসপাতাল চত্বরে ফেলে পালালেন সন্তানরা

অসুস্থ বৃদ্ধা মাকে পরিবারের বোঝা মনে করে হাসপাতাল চত্বরে ফেলে রেখে গেছেন সন্তানরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এমন এক হৃদয়বিদারক দৃশ্য চোখে পড়ে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) চত্বরে।

অসুস্থ ওই বৃদ্ধার নাম জরিনা বেগম। তিনি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী।

সরেজমিনে দেখা যায়, বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন জরিনা বেগম। তার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। এর মধ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে শ্বাসকষ্টজনিত রোগ। হাসপাতাল চত্বরে নির্বাক হয়ে শুয়ে আছেন তিনি। পাশে পড়ে আছে ইনহেলার। তার দুই চোখ আকাশের দিকে। চোখে-মুখে তার কষ্টের ছাপ। কিছু জানতে চাইলে শুধু ইশারা করেন। মুখ ফুটে কিছু বলতে পারছেন না তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে জরিনা বেগমের বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়। জরুরি বিভাগের চিকিৎসকের সহকারী জাহাঙ্গীর আলম বলেন, গত রোববার সকালে জরিনা বেগমকে জরুরি বিভাগে নিয়ে আসেন অজ্ঞাত এক নারী। তিনি শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত। অজ্ঞাত নারীর কথায় জরিনা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ মুক্তি পারভীন বলেন, ৯ ফেব্রুয়ারি থেকে জরিনা বেগমকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় একদিনও তার স্বজনরা খোঁজ-খবর নিতে আসেননি। ওষুধ সেবনের সময় তিনি পারিবারিক নানা কষ্টের কথা বলেছেন।

জরিনা সেবিকাকে জানান, তার স্বামী অনেক দিন আগে মারা গেছেন। তার দুই ছেলে ও পুত্রবধূ রয়েছে। তারা কেউ তার খোঁজ-খবর নেয় না। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন তিনি। ছেলেরা তাকে চিকিৎসা করাতে চায় না। তাকে পরিবারের বোঝা মনে করে হাসপাতালে রেখে গেছেন। তবে ভর্তির সময় তার সঙ্গে এক ছেলের স্ত্রী এসেছিলেন।

মুক্তি পারভীন জানান, আজ রোববার সকালে হাসপাতাল ছেড়ে চলে যেতে ব্যাকুল হয়ে পড়েন জরিনা। তাই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status