ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফিলিস্তিনিদের রাস্তা বন্ধ করতে ইসরাইলের ঘৃণ্য কৌশল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 8:35 PM

ফিলিস্তিনিদের রাস্তা বন্ধ করতে ইসরাইলের ঘৃণ্য কৌশল

ফিলিস্তিনিদের রাস্তা বন্ধ করতে ইসরাইলের ঘৃণ্য কৌশল

পাথর দিয়ে ফিলিস্তিনি কৃষকদের ক্ষেতে আসা-যাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

দেশটির বেসামরিক নাগরিকদের একটি দল দক্ষিণ হেবরনের আল শেইকাহ অঞ্চলের কৃষি মাঠে কৃষকদের পথ বন্ধ করে দেয় বলে ফিলিস্তিনের গণমাধ্যম ওয়াফা নিউজ আরবি জানিয়েছে ।

রোববার আল শেইকাহ অঞ্চলের একজন জনসংযোগ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দখলদার রাষ্ট্রটির কয়েকজন নাগরিক চলতি সপ্তাহের শুরু থেকে ‘শাময়া’ গ্রামের ওই মাঠে ফিলিস্তিনি কৃষকদের ক্ষেতে আসা-যাওয়ার পথ বন্ধ করতে আসে। এসময় তারা পাথর, ইটের টুকরো ও ময়লা আবর্জনা ফেলে মাঠের মধ্যবর্তী রাস্তা বন্ধ করে দেয়।

খবরে আরও বলা হয়, এ সময় মাঠে কাজ করতে থাকা মুসলমান কৃষকদের অস্ত্রের মুখে ফেলে দ্রুত স্থান ত্যাগ করারও হুমকি দেয় ইসরাইলি নাগরিকদের সশস্ত্র দলটি। পশুপালন করতেও যেন ফিলিস্তিনিরা এসব জমিতে আর না আসে সে বিষয়েও সতর্ক করে দেয় তারা।

‘শাময়া’ গ্রামের প্রধান রাতিব সাব্বার ওয়াফা নিউজকে জানান, অনেকদিন যাবত ইসরাইলি সেনাবাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকদের ভয়াবহ নির্যাতনের শিকার এই এলাকার মুসলমানরা। ভূমি দখল করতে মাঝেমধ্যেই তারা আমাদের বাড়িঘর ও ক্ষেতখামারে হামলা চালায়।

এর আগে ইসরাইল এসব হামলা যেন আর না চালায় সেজন্য স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংগঠনের সহায়তা চেয়েছিলেন বলেও রাতিব সাব্বার জানিয়েছেন। তবে এতে তেমন ফল পাননি বলে জানান তিনি।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি ঘোষণার পর মুসলমানদের ওপর ইহুদিদের অত্যাচার আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status