ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীনগরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার
মীর রাতুল
প্রকাশ: Sunday, 16 February, 2020, 8:40 PM

শ্রীনগরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

শ্রীনগরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

শ্রীনগরে পুকুর থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের দিকে উপজেলার কুকুটিয়া গ্রামের উত্তর পাড়ার একটি পুকুরের পানিতে শিশুর মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুকুটিয়ার উত্তর পাড়ার মোল্লা বাড়ির পুকুরে নবজাতক কন্যা শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। স্থানীয়দের ধরনা ভুমিষ্ট হওয়ার পরেই শিশুটিকে অন্যত্র থেকে গোপনে কোনও ব্যক্তি এই পুকুরে ফেলে যায়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো.হেলাল উদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। অজ্ঞাত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status