ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গুহা থেকে বেরিয়ে এলো ভূ-গর্ভের সবচেয়ে লম্বা মাছ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 7:54 PM

গুহা থেকে বেরিয়ে এলো ভূ-গর্ভের সবচেয়ে লম্বা মাছ

গুহা থেকে বেরিয়ে এলো ভূ-গর্ভের সবচেয়ে লম্বা মাছ

বিশ্ব জুড়ে নানা প্রজাতি-পাখনার বৈচিত্রময় মাছ রয়েছে। এবার ভারতে নতুন বৈচিত্রময় মাছের দেখা মিলেছে। দেশটির একটি অন্ধকার গুহা থেকে বেরিয়ে এসেছে ভূ-গর্ভের সবচেয়ে লম্বা মাছ। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪x৭।

সংবাদমাধ্যমটি জানায়, ভারতের মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের একটি অন্ধকার গুহায় ‘Caving in the Abode of Clouds’ নামে এক অভিযান চালান স্কটল্যান্ডের বায়োলজিস্ট ড্যানিয়েল হ্যারিস। সেখান থেকে ওই মাছ বের হলেই তিনি সেটি উদ্ধার করেন।

তার মতে, ভূ-গর্ভস্থ মাছের দৈর্ঘ্য সর্বোচ্চ সাড়ে ৮ সেন্টিমিটার হয়। সেই হিসাবে হ্যারিসের কাছে ছোট্ট একটি জাল ছিল। হ্যারিস বলেন, মাছটির দৈর্ঘ্য ৪০ সেন্টিমিটার থাকায় ধরার কৌশল বুঝতে পারিনি। এ প্রজাতির মাছের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে লম্বা মাছ।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ২০১৯ সালের শেষের দিকে মাছটি ধরা হয়। বিজ্ঞানীরা বলছেন, এ প্রজাতির মাছের স্বাভাবিক আকারের চেয়ে উদ্ধার হওয়া মাছটি পাঁচ গুণ বেশি লম্বা। এখন মাছটির জেনেটিক্স নিয়ে গবেষণা চলছে।

ভারতের মৎস্য বিশেষজ্ঞ রাঘবন জানান, গুহার অন্ধকারে থাকা মাছ ভিন্ন হয়। কোনোটি চোখ হারিয়ে ফেলে, কোনোটির চোখ ছোট হয়। তবে ধরা পড়া মাছটির চোখ নেই। সর্বপ্রথম ও সর্বশেষ এ প্রজাতির মাছ ১৯৯৮ সালে দেখা গিয়েছিল।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status