ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনাভাইরাস: মা অসুস্থ, জাহাজে কাঁদছেন ক্যাপ্টেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 7:51 PM

করোনাভাইরাস: মা অসুস্থ, জাহাজে কাঁদছেন ক্যাপ্টেন

করোনাভাইরাস: মা অসুস্থ, জাহাজে কাঁদছেন ক্যাপ্টেন

দেশে ফিরতে না পারায় দুর্বিষহ জীবন-যাপন করছেন ‘ডায়মন্ড প্রিসেন্স’ জাহাজের কর্মী-যাত্রীরা। জাপান উপকূলে আটকে থাকা জাহাজটিতে কাজ করা বিনয় কুমার নামের এক ভারতীয় গণমাধ্যমকে তাদের দুর্দশার বর্ণনা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, শনিবার নতুন করে ওই জাহাজের ১৯ যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা। তার কথায়, ‘এ দিন ক্যাপ্টেন কান্নায় ভেঙে পড়ে বলেন তার মা অসুস্থ। কিন্তু তিনিও বাড়ি ফিরতে পারছেন না।’

ভারতীয় কেবিন ক্রু বিনয় আরো জানান, ওই জাহাজের ৪০ জন ভারতীয় কর্মীকে দেশে ফেরাতে সংস্থার পক্ষ থেকে টিকিট করে দেয়া হয়েছিল। টিকিট হাতে পাওয়া সত্ত্বেও আদৌ ফিরতে পারবেন কিনা, তা অনিশ্চিত।

এ দিন জাহাজে ঘোষণা করা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে যাত্রীদের দফায় দফায় মেডিকেল পরীক্ষা করা হবে। সন্দেহজনক কিছু না মিললে যাত্রীদের নিচে নামানো হবে। তবে কারো দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি মিললে জাপানেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে কয়েক দিন সময় লাগবে।

জাহাজে ২৬০০ জন যাত্রী, ১০৪০ জন বিভিন্ন দেশের কর্মী রয়েছেন। বেশির ভাগই জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া, এবং অস্ট্রেলিয়ার। কর্মীদের মধ্যে ভারতের ১৬০ জন। বাঙালি আছেন ৬ জন।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status