নানা অপকর্মে জড়িত সেই ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 6:34 PM
নানা অপকর্মে জড়িত সেই ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার
নির্বাচনের দিন রাজধানীর গেন্ডারিয়ায় দুই সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের আটক রাখাসহ ভয়-ভীতি প্রদর্শনকারী সেই ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম খান রিয়াদকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে কবি নজরুল সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সূত্রাপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি কাজী ওয়াজেদ আলী। রিয়াদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ছিলেন। নির্বাচনের দিন ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।