ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দেওবন্দ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি মন্ত্রীকে তলব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 6:29 PM

দেওবন্দ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি মন্ত্রীকে তলব

দেওবন্দ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি মন্ত্রীকে তলব

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে ডেকে পাঠিয়ে সতর্ক করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়, বিতর্কিত ওই মন্তব্যের জন্য দলের সদর দফতরে গিরিরাজকে ডেকে নেন বিজেপি সভাপতি। এ সময় ভবিষ্যতে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন নাড্ডা। তার মতে, এর ধরনের মন্তব্যে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় পশুপালন ও মৎসবিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং গত বুধবার এক জনসভায় বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে সন্ত্রাসীদের আঁতুড়ঘর বলে অভিহিত করেন।

এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই তাকে তলব করেন বিজেপি সভাপতি। বিতর্কিত এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের মুসলিম ও রাজনৈতিক নেতারা।

দিল্লিতে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির একাধিক নেতা-মন্ত্রী শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। একাধিক জনসভা থেকে আন্দোলনকারীদের গুলি করে মারা, বিদ্যুতের শক দেওয়ার স্লোগান ওঠে।

দিল্লিতে পরাজয়ের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই ধরনের বিতর্কিত মন্তব্য করা উচিত হয়নি। দল এই ধরনের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে। কিন্তু তারপরেও গিরিরাজের মতো নেতারা বিতর্কিত মন্তব্য করে চলেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status