ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চাচিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 5:41 PM

চাচিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

কুমিল্লার লাকসামে দূর-সম্পর্কের চাচিকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত ১টায় উপজেলার নরপাটি দিঘীরপাড়ের একটি বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। রবিবার ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী বাড়ি থেকে কিছুটা দূরে ব্যবসা করেন। ব্যবসার প্রয়োজনে তিনি মাঝেমাঝে বাইরে রাত্রিযাপন করেন। গতকাল রাতে তিনি বাড়িতে না ফেরায় তার স্ত্রী রাতে পুত্র সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে একই বাড়ির দূর-সম্পর্কের ভাসুর সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা কৌশলে ঘরে প্রবেশ করে। ওই গৃহবধূর গলায় ছুরি ধরলে তিনি চিৎকার দেন।
এক পর্যায়ে তাকে ও তার ছেলেকে খুনের ভয় দেখিয়ে টেনে-হিচড়ে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করেন। প্রায় পৌনে এক ঘন্টা পর ওই গৃহবধুর আপন ভাসুরের ছেলে জানে আলম প্রস্রাব করতে ঘরের বাইরে গিয়ে এ ঘটনা দেখে চিৎকার করে। এ সময় অভিযুক্ত মাসুদ রানা পালিয়ে যান। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসায় সুস্থ করে তোলে।

এ বিষয়ে ওই গৃহবধূ রবিবার লাকসাম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে লাকসাম থানার এসআই মুহাম্মদ জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে ধর্ষক মাসুদ রানাকে  গ্রেফতার করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status