অদ্ভুত এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে।-খবর জি নিউজের।
সংবাদমাধ্যমটি জানায়, ১৯৮০ সালে প্রথম বিয়ের পিঁড়িতে বসেন ভবানীপুরের সুদীপ দাস। প্রথম বিয়ের প্রায় ৪০ বছর পর শনিবার রাতে ৫৩ বছরের বৃদ্ধা অনিমা দাসকে আবারো বিয়ে করলেন ৬৪ বছরের এ বৃদ্ধ। শুধু সুদীপ-অনিমা নয়, সুদীপের আরো চার ভাই ও এক বোনের আবারো বিয়ে হয়। আর বিয়ের সবকিছুর দায়িত্ব পালন করে তাদের নাতি-নাতনিরা।
সংবাদমাধ্যমটি আরো জানায়, এ গণবিয়ের পিছনে রহস্য রয়েছে। ৪০ বছর আগ থেকে পর্যায়ক্রমে বিয়ের পিঁড়িতে বসেন ছয় ভাই-বোন। তখন তাদের কারো বিয়ের নিবন্ধন হয়নি। ফলে নানা বিড়ম্বনায় পড়েছিলেন তারা। সেই বিড়ম্বনা থেকে নেয়া শিক্ষায় একসঙ্গে বিয়ের নিবন্ধনের সিদ্ধান্ত নেন তারা।
যেহেতু বিয়ের নিবন্ধন হবে, সেহেতু মালা বদল ও পার্টি করতে উন্মুখ নাতি-নাতনিরা। তাই বিয়ের বড় আয়োজন করে ফেললেন বর-কনেদের তৃতীয় প্রজন্ম। এতে বিভিন্ন স্থান থেকে আত্মীয়রা বিয়ে বাড়িতে জড়ো হয়ে উৎসবে মেতে উঠেন।