ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, চারজনের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 3:34 PM

কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, চারজনের যাবজ্জীবন

কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার সকালে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ মামলায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- জেলার চৌড়হাস আদর্শপাড়ার আব্দুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম, এরশাদ নগরের মাহাতাব উদ্দিনের ছেলে সুজন, পূর্ব মজমপুর ঝাউতলার নান্নু আহমেদের ছেলে শাহরিয়ার নাঈম রাব্বি ও ফুলতলা কলোনির কোহিনুরের ছেলে পিয়াস।

নিহত পলাশ সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে ও সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

পিপি আব্দুল হালিম জানান, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেলে পিটিআই সড়ক দিয়ে যাচ্ছিলেন পলাশ। এ সময় তার গতিরোধ করে কুপিয়ে সড়কে ফেলে যান আসামিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় পলাশকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা সেলিনা বেগম ছয় আসামির নাম উল্লেখসহ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৬ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ। শুনানি শেষে আদালত এ রায় দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status