ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হোটেল শ্রমিকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 3:27 PM

হোটেল শ্রমিকের আত্মহত্যা

হোটেল শ্রমিকের আত্মহত্যা

পঞ্চগড়ে মিলন (১৬) নামে হোটেল শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানাযায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের ঘাটিয়াপাড়া গ্রামে ঐ হোটেল শ্রমিকের বাড়ি সে ভ্যানচালক আব্দুস সালামের ছেলে এবং মিলন আমিনুর এর হোটেলে শ্রমিক হিসেবে কাজ করত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আমিনুর ইসলামের হোটেল হতে মিলন এর লাশ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে আমিনুর এর ছোট ভাই ঈদ্রিস রেল স্টেশন বাজারে হোটেল খুলতে গিয়ে দেখে মিলন ঝুলন্ত অবস্থায় তারপর ঈদ্রিস হোটেল বন্ধ করে দেয়। বিষয়টি মিলন এর পরিবার বুঝতে পারলে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। এবং এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পঞ্চগড় সদর থানা পুলিশ। তবে কি কারনে আত্মহত্যা করেছে ঐ শিশুটি তা তদন্তের পর জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status